Monday, March 23, 2026

ভাইপো ও বৌদিকে খুন, ফাঁসির নির্দেশ শিয়ালদহ কোর্টের

Date:

Share post:

এক বছরের ভাইপো এবং বৌদিকে খুন করার অপরাধে একজনের ফাঁসির সাজা আর অপরজনকে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ কোর্ট৷

উল্টোডাঙা থানার সুরেন সরকার রোডে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে খুন হন বুলু সাহা এবং তাঁর এক বছরের ছেলে ইন্দ্রজিৎ। তদন্তে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিগত বিরোধের জেরে বুলুর স্বামী বিদ্যুতের নিজের ভাই সত্য সাহা এবং তাঁর স্ত্রী নন্দিতা ওই দু’জনকে খুন করেছে। সেই মামলায় শুক্রবার ওই ব্যক্তির ফাঁসির সাজা ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। সত্যর স্ত্রী নন্দিতা সাহার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি।

এক বছরের ইন্দ্রজিতের জন্মদিনের দিনই তাকে গলা টিপে খুন করা হয়। আর তার মা বুলু সাহার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। এর পর দু’জনের মৃতদেহ বস্তায় ভরে নির্জন জায়গায় ফেলে আসে সত্য। পরে শিশুটির দেহ উদ্ধার হয় ক্যানাল ইস্ট রোডের ধরে খাল থেকে। তার মায়ের দেহ পাওয়া যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে একটি পরিত্যক্ত জায়গায়। সত্য এবং নন্দিতাকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, সম্পত্তির বিবাদের জেরেই তারা খুন করেছে। দুই সাজাপ্রাপ্তের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তাঁরা।

Related articles

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...