Thursday, June 25, 2026

কলকাতায় সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ৪ যুবক গ্রেফতার

Date:

Share post:

ট্যাংরায় এক গৃহবধূকে হাত ধরে টেনে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনার পরই পর্ণশ্রী থানা এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ৷

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করেছে চার যুবক! এমন অভিযোগই এনেছে পর্ণশ্রী থানা এলাকার ১২ বছরের এক ছাত্রী। অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবকদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই কিশোরী-ছাত্রী নিজেই হাজির হয় পর্ণশ্রী থানায়। অভিযোগ জানায়, তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে ৪ যুবক। ওই কিশোরীর বাবা
এক বেসরকারি সংস্থার কর্মী৷ তিনি বৃহস্পতিবার রাতেই থানায় জানান, তাঁর মেয়ে সন্ধ্যাবেলায় এক বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে বলে বেরিয়েছিলো। তারপর আর বাড়ি ফেরেনি। নির্যাতিতা ওই কিশোরী পুলিশকে জানায়, এক বন্ধুর সঙ্গে দেখা করতে সে যায় মোমিনপুরে৷ বন্ধুটি তাকে ভূকৈলাস রোডের এক বাড়িতে নিয়ে যায়। সেখানে ছিলো আরও ৩ যুবক। ছাত্রীর অভিযোগ, ওই বাড়িতেই ৪ যুবক তাকে জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। কিশোরীর এই অভিযোগ পেয়েই পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করে। বিকেলের মধ্যেই পর্ণশ্রী, একবালপুর এবং দক্ষিণ বন্দর থানার পুলিশকে নিয়ে তৈরি যৌথ তদন্তকারী দল ৪ অভিযুক্তকেই গ্রেফতার করে। একবালপুরে পকসো বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স আইনে গনধর্ষণের মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার অভিযুক্তের মধ্যে অমরজিৎ চৌপাল এবং মনোজ শর্মা পর্ণশ্রী এলাকার বাসিন্দা। বাকি দু’জন, বিকাশ মল্লিক এবং ঋত্ত্বিক রামের বাড়ি একবালপুরে। ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...