Saturday, June 27, 2026

সিএএ বিরোধী কথা বলায় হেনস্থা বাণিজ্য নগরীতে

Date:

Share post:

সিএএ বিরোধী কথা বলায় এবার পুলিশের কবলে পড়তে হল। এক যাত্রীকে পুলিশের হাতে তুলে দিল উবার চালক। ঘটনাস্থল মুম্বই।

উবারে বসে ফোনে কথা বলছিলেন বাপ্পাদিত্য সরকার । তাঁর কথপোকথন শুনতে পেয়ে গাড়ি থামিয়ে দেন চালক। বাপ্পাদিত্য-র অভিযোগ, এটিএম থেকে টাকা তুলতে হবে বলে গাড়ি থেকে নেমে যান চালক। যখন ফিরে আসেন, তখন তাঁর সঙ্গে ছিলেন দু’জন পুলিশকর্মী। জোর করে ক্যাব থেকে নামানো হয় বাপ্পাদিত্য-কে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই দুই পুলিশকর্মী।

ঘটনায় সমাজকর্মী কবিতা কৃষ্ণণ বলেন, বাপ্পাদিত্য সরকারের সঙ্গে হওয়া এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। টুইট করে তিনি বলেছেন, বুধবার রাতে যেভাবে বাপ্পাদিত্যকে ভয় দেখানো হয়েছে তা সত্যিই উদ্বেগের। সারা দেশে সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে যে যাকে পারছে সন্দেহ করছে। সাধারণ মানুষকে হেনস্থা করছে পুলিশ।
বাপ্পাদিত্য জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ জুহু থেকে কুর্লা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেন তিনি। এরপর ওই উবারে বসেই এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। যার মূল বিষয় হল, দিল্লির শাহিনবাগে প্রায় দু’মাস ধরে সিএএ বিরোধী প্রতিবাদ চলছে। সেখানেই প্রতিবাদ মঞ্চে ওঠে ‘লাল সেলাম’ স্লোগান। তা নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা করছিলেন তিনি।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...