Tuesday, June 23, 2026

ফের রক্তাক্ত মণিপুর! দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল রামের, আহত আরও ২

Date:

Share post:

বছর ঘুরলেও অশান্তি থামার যেন কোনও লক্ষণই নেই মণিপুরে (Manipur)। লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের রক্তাক্ত হয়ে উঠল উত্তর পূর্বের এই রাজ্য। শনিবার মণিপুরের রাজধানী ইম্ফলের (Imphal) এক আবাসনের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলায় প্রাণ হারান ঝাড়খণ্ডের (Jharkhand) এক বাসিন্দা। গুরুতর আহত হন আরও দু’জন।

পুলিশ সূত্রে খবর, এদিন রাত ৮টায় ইম্ফলের নওরেমথং এলাকার এক আবাসনের সামনে হামলার ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শ্রী রাম হাঁসদা (৪১)। ওই আবাসনেই ভাড়া থাকতেন রাম। পাশাপাশি গুলি লেগে ওই আবাসনের আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহতদের দ্রুত উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

তবে কে বা কারা রামের উপর হামলা চালাল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গত বছরের ৩ মে থেকে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। দফায় দফায় চলা এই হিংসার ঘটনায় নিহতের সংখ্যা ২৫০ ছুঁয়েছে। ঘরছাড়া এখনও প্রায় ৭০ হাজার মানুষ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...