Tuesday, June 23, 2026

প্রজ্জ্বলের নামে গ্রেফতারি পরোয়ানা, আরও বিপাকে জেডি(এস) সাংসদ

Date:

Share post:

বেঙ্গালুরুর স্পেশাল এমপি এমএলএ কোর্ট (Special MP MLA Court) এবার প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। শনিবার ফেরার জেডি(এস) (JDS) নেতার নামে নতুন দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এই পরোয়ানা জারি করা হয়। ইতিমধ্যেই তাঁর নামে ব্লু কর্ণার নোটিশ (Blue Corner Notice) জারি করেছে ইন্টারপোল (Interpol)। যদিও কেন্দ্রের ‘তৎপরতায়’ এখনও প্রজ্জ্বলের খোঁজ পাওয়া বা বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভবই হয়নি।

কর্ণাটকের জেডি(এস) সাংসদ ও তাঁর বাবা এইচ ডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে পৃথক তিন মহিলা তিনটি শ্লীলতাহানী, ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। কর্ণাটক মহিলা কমিশনের নির্দেশে ইতিমধ্যেই কর্ণাটর পুলিশ এই অভিযোগের তদন্তে একটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (SIT) গঠন করেছে। তদন্তে কর্ণাটকের বিধায়ক তথা প্রজ্জ্বল রেভান্নার বাবা এইচ ডি রেভান্নাকে গ্রেফতার করে পুলিশ। অপহরণের অভিযোগে চারদিন পুলিশ হেফাজত ও সাতদিন জেল হেফাজতে থাকার পরে তাঁকে জামিন দেয় আদালত।

তবে এবার অনেক বেশি বিপাকে পড়লেন প্রজ্জ্বল রেভান্না। বিশেষ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা (arrest warrant) জারি করায় পুলিশের তৎপরতা আরও বাড়বে বলাই বাহুল্য। তবে কেন্দ্রের বিজেপি সরকারের ছত্রছায়ায় দেশ ছাড়া হয়ে যাওয়ার কারণে সুবিধাও পাচ্ছেন তিনি। এমনকি বিজেপির নেতারা নারীর সম্মান নিয়ে বড় বড় কথা বললেও কেন্দ্র এখনও এত বড় অপরাধীকে ধরার জন্য কোনও পদক্ষেপই নিচ্ছে না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...