Saturday, June 27, 2026

ফের ধাক্কা, আইজলের কাছে লজ্জার হার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

ইস্টবেঙ্গল- ০

আইজল এফ সি- ১(ভেরণ)

প্রথমে ইন্ডিয়ান অ্যারোজ আর এবার আইজল এফসি। পরপর দুই ম্যাচেই মাথা নত হল ইস্টবেঙ্গলের। আর সেই সঙ্গে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে কার্যত ছিটকেই গেল দল।

২০১৭ তে আইজলের কাছে পরাস্ত হয়েছিল লাল-হলুদ শিবির। তারপর চারবারের সাক্ষাতে একবারও হারতে হয়নি ইস্টবেঙ্গলকে। কিন্তু এবার ছন্দপতন। গত ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি মার্কোস। তাই ক্রোমাকে রেখেই দল সাজিয়েছিলেন কোচ মারিও। কিন্তু শুরুতেই চোট পান প্রাক্তন মোহনবাগানী। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে গোলের চেষ্টাও করেছিলেন। কিন্তু ব্যর্থ হন। গোটা ম্যাচে আইজলের ডিফেন্স চিড়তেই পারলেন না কোলাডোরা। সেটপিসকেও সঠিকভাবে কাজে লাগাতে পারলেন না। উলটে দ্বিতীয়ার্ধে উইলিয়ামের ক্রস থেকে ডান পায়ের জোড়ালো শটে গোল করে ইস্টবেঙ্গলকে আরও কোণঠাসা করে দিলেন ভেরন। টুর্নামেন্টের মাঝপথে কোচ বদলে যাওয়ায় যে ফুটবলাররাও পারফরম্যান্সে খেই হারিয়েছেন, সেটাই বারবার ফুটে উঠল। এদিনের হারের পর ১০ ম্যাচে ১১ পয়েন্টেই রইল ইস্টবেঙ্গল।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...