Saturday, June 13, 2026

বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষ্যে ডিসান হাসপাতালে বসছে বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্প

Date:

Share post:

বিশ্বব্যাপী মুখের ক্যান্সারের প্রায় দুই-তৃতীয়াংশ এশিয়ার দেশগুলিতে লক্ষ্য করা যায়। বাংলায় প্রতি পাঁচজন পুরুষের মধ্যে দুজনের মুখের ক্যান্সার ধরা পড়েছে।আগামী ৩১মে বিশাব তামাক বর্জন দিবস। কলকতার ডিসান হাসপাতাল বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষ্যে আগামী ১৫ মে একটি বিনামূল্যে মুখের স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে। দুপুর ৩ টে থেকে ৪ টে পর্যন্ত এই শিবির চলবে। প্রথমবারের মতো কলকাতার কোনও হাসপাতাল এই ধরনের শিবিরের আয়োজন করছে বলে দাবি ডিসান কর্তৃপক্ষের। তাদের এই উদ্যোগের লক্ষ্য, স্বাস্থ্যের উপর তামাক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মুখের ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের গুরুত্বের উপর জোর দেওয়া। উপস্থিত থাকবেন বিভিন্ন সম্মানীয় ব্যক্তিত্ব, ডিসান হসপিটালস গ্রুপের সিএমডি সজল দত্ত এবং ডিসান হসপিটালস গ্রুপের ডিরেক্টর শাওলি দত্ত।

ডিসান হসপিটালস গ্রুপের ডিরেক্টর শাওলি দত্ত বলেছেন, “আমরা তামাকজনিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে এই উদ্যোগের নেতৃত্ব দিতে পেরে গর্বিত। প্রাথমিক শনাক্তকরণ এবং শিক্ষার মাধ্যমে, আমরা মানুষখে স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে অবগত করতে চেষ্টা করব।অনকোলজি, নিউক্লিয়ার মেডিসিন এবং ওরাল হেলথের বিশেষজ্ঞ ডাক্তাররা স্ক্রিনিং পরিচালনা করতে উপস্থিত থাকবেন। থাকবেন চিকিৎসক আশিস উপাধ্যায়, রামানুজ ঘোষ, সমুজ্জ্বল দাস, শ্রেয়া মল্লিক, অতুল নারারাও রাউত এবং মনোরঞ্জন চৌহান ।
রেজিস্ট্রেশনের জন্য আগে নাম লেখানোর প্রয়োজন নেই।

যোগাযাগ: 9147104624 নম্বরে কৃশানু রায় বা 9147077507 নম্বরে ইন্দ্রনীল মিত্রের সঙ্গে।

ডিসান হাসপাতাল তামাক সেবনের বিরুদ্ধে এবং একটি সুস্থ আগামীকালের পথ প্রশস্ত করে




Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...