Tuesday, March 31, 2026

সংশোধিত নাগরিকত্ব আইনের ছোঁওয়া লাগল বিয়েবাড়ির মেনু কার্ডেও!

Date:

Share post:

সংশোধিত নাগরকিত্ব আইন, এনআরিস নিয়ে উত্তাল গোটা দেশ।  এর মাঝেই সংশোধিত নাগরিকত্ব আইনের ছোঁওয়া এবার লাগল বিয়েবাড়ির মেনুতেও।নাগরিকত্ব আইনকে সমর্থন জানিয়ে নিজের বিয়ের অনুষ্ঠানে মেনুকার্ড ছাপালেন রায়গঞ্জের এক বিজেপিকর্মী।  এই মেনুকার্ড বিয়েবাড়ির নিমন্ত্রিতদের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি করে।
গত বুধবার বৌভাতের অনুষ্ঠান ছিল রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা বিজেপিকর্মী পার্থ ভৌমিকের। অন্যান্য আর পাঁচটা বিয়েবাড়ির মত পার্থবাবুর বিয়ের আয়োজন হলেও বিশেষত্ব ছিল মেনুকার্ডে। নাগরিকত্ব আইনকে স্বাগত জানিয়ে তৈরি এই মেনুকার্ড নিমন্ত্রিতদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। আগ্রহ এমন পর্যায়ে পৌঁছয় যে বেশিরভাগ নিমন্ত্রিতই ওই মেনুকার্ড নিয়ে বাড়ি চলে যান।
পাত্রের মামা প্রদীপ সরকার বলেন,” এই আইনকে সমর্থন জানানোর পাশাপাশি মানুষকে সচেতন করার চেষ্টা করছি।” সেই কারণেই বৌভাতের মেনুকার্ডে এই অভিনব উদ্যোগ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...