Friday, April 3, 2026

কারোনার টিকা আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানী

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত বিশ্ব। এরই মধ্যে ভাইরাসের টিকা আবিষ্কারের পথ একধাপ এগোলো ভারতীয়। এতদিন পর্যন্ত এই ভাইরাস নির্মূলকারী কোনও টিকা ছিল না। সম্প্রতি ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাসন এই টিকা আবিস্কারের পথে এক ধাপ এগিয়েছে।

অস্ট্রেলিয়ার কমনওয়েল্থ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে করোনাভাইরাসের টিকা তৈরি করেছেন বিজ্ঞানীরা। তাঁদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক তথা ভাইরোলজিস্ট এসএস ভাসন। গত সপ্তাহে এক আক্রান্তের শরীর থেকে ভাইরাসটি আলাদা করেছেন গবেষকরা। প্রি-ক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা এসএস ভাসন তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের শরীর থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তাঁরা। টিকা আবিষ্কারের জন্য ভাইরাসটির পরীক্ষা দরকার। ১৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্য নিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

সারা বিশ্ব জুড়ে করোনার আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে চিনে মৃত্যু হয়েছে ৭০০ জনের। অন্যদিকে চিনেরই একটি সংস্থা টেনসেন্ট তাদের রিপোর্টে দাবি করেছে, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ।

আরও পড়ুন-উহানে করোনা আক্রান্ত দুই বিদেশির মৃত্যু

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...