Saturday, April 4, 2026

বিয়েতে আপত্তি, দিল্লির মহিলা পুলিশকর্মীকে খুন করে আত্মঘাতী ঘাতক-ব্যাচমেট

Date:

Share post:

ভোটের আগের রাতের ঘটনা৷
দিল্লির রোহিণী এলাকায় খুন হলেন ২৬ বছরের মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতি অহলাওয়াত। খুন করেছে তাঁরই ব্যাচমেট দীপাংশু রাঠি৷ প্রীতিকে খুনের পর আত্মঘাতী হয়েছেন দীপাংশু-ও।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন প্রীতি। মেট্রো থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি৷ ওই রাস্তাতেই অপেক্ষা করে থাকা দীপাংশু, প্রীতিকে লক্ষ্য করে পর পর তিনটে গুলি ছো়ড়েন বলে অভিযোগ। প্রীতির মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশের বক্তব্য, ঘটনাস্থল থেকে ৩টি কার্তুজের খোল মিলেছে। এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ শিল্পাঞ্চল থানায় কর্মরত ছিলেন হরিয়ানার সোনিপতের বাসিন্দা প্রীতি। কাজের সূত্রে রোহিণীতেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রীতি এবং দীপাংশু দু’জনেই ২০১৮-র ব্যাচের পুলিশ অফিসার।দীপাংশুর বাড়িও সোনিপতে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, প্রীতির প্রেমে পড়েছিলেন দীপাংশু। বিয়ের প্রস্তাব দেন দীপাংশু। কিন্তু প্রীতি বিয়েতে রাজি হননি বলে দাবি পুলিশের। সেই আক্রোশেই প্রীতি খুন হয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-আগে ভোট-পরে বিয়ে, ভোটের লাইনে বর দাঁড়ালেন বরযাত্রীদের সঙ্গে নিয়েই

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...