Tuesday, April 7, 2026

করোনাভাইরাসের মধ্যবর্তী বাহক কি পিপিলিকাভূক?

Date:

Share post:

করোনাভাইরাসের বাহক কোন প্রাণী? একটি না একাধিক? এই প্রশ্নেই আপাতত তোলপাড় গবেষকরা। আর এক্ষেত্রে বাদুড়ের পর একটি নিরীহ বিপন্ন প্রজাতির প্রাণীর নাম সামনে এল। পিপিলিকাভূক বা বনরুই নামে পরিচিত এই প্রাণীর সর্বাঙ্গ আঁশে ঢাকা, মূল খাদ্য পিঁপড়ে, ভয় পেলে প্রাণীটির শরীর গুটিয়ে বলের মত হয়ে যায়।

উহানের একটি পশুখাদ্যের বাজার থেকেই করোনাভাইরাস প্রথম ছড়িয়েছে বলে অনুমান। তবে কোন প্রাণীর মাংস থেকে এই মারণ রোগ ছড়িয়েছে, তা নিয়ে বিতর্ক আছে। প্রথমে বলা হয়েছিল বাদুড় ও সাপই এই রোগের বাহক। পরে বলা হল সাপের মাংস থেকে রোগ ছড়ায়নি। যদিও অনেক বিশেষজ্ঞ এখন বলছেন, সরাসরি বাদুড় থেকে মানুষের দেহে সংক্রমণ নাও ঘটতে পারে। মধ্যবর্তী কোনও বাহক আছে। আর সেই মধ্যবর্তী বাহক হিসাবে পিপিলিকাভূক প্রাণীটির কথা বলা হচ্ছে। বিরল প্রজাতির এই প্রাণীর আঁশের মত চামড়া ও মাংস চিনে আয়ুর্বেদিক ওষুধ তৈরির উপকরণ হিসাবে খুবই মূল্যবান ও জনপ্রিয়। যদিও পিপিলিকাভূকই রোগের অন্যতম বাহক তা নির্দিষ্টভাবে জানায়নি হু।

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...