Wednesday, March 25, 2026

মেয়ের মা হলেন কল্কি

Date:

Share post:

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। জানা গিয়েছে, শুক্রবার কন্যা সন্াতনের জন্ম দিয়েছেন তিনি।
ইসরায়েলের পিয়ানো শিল্পী গে হার্শবাগের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন কল্কি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বয়ফ্রেন্ডের হার্শবাগের সন্তানের মা হতে চলেছেন তিনি। সন্তানের নাম নাকি আগেই ঠিক করে ফেলেছিলেন কল্কি।এমন নাম ঠিক করেছিলেন যা ছেলে অথবা মেয়ে দু’জনের ক্ষেত্রেই মানানসই হবে। গর্ভবতী থাকাকালীন ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন কল্কি। একটি পোস্টে কল্কি বলেছিলেন, ‘‘মাতৃত্বকালীন জার্নিতে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন নাগরদোলায় চড়ছি। এই ন’মাসের জার্নিটা মোটেই সহজ নয়।’’ অভিনেত্রী জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এসবের জন্য প্রস্তুত ছিলেন না তিনি বা হার্শবাগ। এমনকী প্রথম দু’মাস সেভাবে কিছু বুঝতে পারেননি বলেই জানিয়েছিলেন তিনি। প্রথমবার সন্তানের অস্তিত্ব টের পাওয়ার পর  থেকেই অবশ্য আমূল পরিবর্তন আসে কল্কির মধ্যে।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বিজেপির ‘বঙ্গভঙ্গে’র ছক ফাঁস করে ময়নাগুড়ির সভা থেকে ভোটারদের সতর্কবার্তা তৃণমূল সুপ্রিমোর

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...