Sunday, April 12, 2026

ফি বৃদ্ধি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন সাউথ পয়েন্টের অভিভাবকরা

Date:

Share post:

অস্বাভাবিক ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আজ, রবিবার সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হতে চলেছেন। এদিন হাজরা থেকে ছোট্ট একটি মিছিল করে তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাবেন। সেখানে গিয়ে অভিভাবদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চান বলে জানিয়েছেন।

যদিও আগে থেকে এমন কর্মসূচির কথা জানা নেই মুখ্যমন্ত্রীর। তাই মুখ্যমন্ত্রীর তরফের আদৌ অভিভাবকদের সঙ্গে দেখা করা হবে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে বছরের ২৩ শতাংশ ফি বৃদ্ধি করেছে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। যা নজিরবিহীন। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবক প্রতিনিধিদের একটি আলোচনাও হয়েছিল। কিন্তু নিজেদের জায়গায় অনড় স্কুল কর্তৃপক্ষ। তাই বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন সাউথ পয়েন্টের অভিভাবকরা।


Related articles

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...