Thursday, June 18, 2026

উৎসাহ উদ্দীপনায় সুপারহিট টাইমস হাফ ম্যারাথন

Date:

Share post:

ঠিক এক বছর পরেই আধুনিক ম্যারাথনের শতবর্ষ।

সেই শতবর্ষের প্রাক্কালে আজ, রবিবার সকালে রেড রোডে হয়ে গেল প্রথম টাইমস হাফ ম্যারাথন। অ্যাপোলো গ্লেনেগেলস ও টাইমস- এর সহযোগিতায়। প্রায় ৫ হাজার প্রতিযোগী দৌড়ালেন। তিনটি ক্যাটাগরিতে ম্যারাথন হল। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও তিন কিলোমিটার ফান রেস।


আন্তর্জাতিক ম্যারাথনের নিয়ম মেনে আড়াই কিলোমিটার দূরে জল ও এনার্জি ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল । চিকিৎসকদের একটি টিম ছিলেন সঙ্গে সঙ্গে। ছিল ভ অ্যাম্বুলেন্সও।
‘রান ফর ফ্রেশ এয়ার’- এই স্লোগান রাখা হয়েছিল টাইমস হাফ ম্যারাথনের
। শহর কলকাতা দূষণের কবলে থাকলে রেড রোডের অঞ্চলে দূষণ কিছুটা কম। সকালের দিকে আরও কম থাকে। মুক্ত বাতাসের মধ্যে দৌড়নোর আনন্দই আলাদা।
প্রায় তিন কিলোমিটার ফান রেসে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে দৌড়ালেন সবাই । রবিবারের সকালে একেবারে হালকা মুডে। ২১ কিলোমিটার ম্যারাথনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত ও রাজ্যের বেশ কিছু সিরিয়াস ম্যারাথনার যোগ দিয়েছিলেন এই ম্যারাথনে।


এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণ বলেছেন, ‘ম্যারাথন কিন্তু শরীর চর্চার একটা ভালো উপায়। নিয়ম করে রোজ সকালে একটু শারীরিক কসরৎ করলে অনেকটাই সুস্থ থাকা যায়। রবিবারের টাইমস হাফ ম্যারাথনের দৌড়নোর পর কেউ যদি তারপর দিন থেকে নিয়মিত শরীর চর্চা করতে থাকেন, সেখানেই ম্যারাথনের সার্থকতা।


ম্যারাথনে নিজের অভিজ্ঞতাও শেয়ার করতে গিয়ে এশিয়াডের সোনাজয়ী বলেন, ‘স্কুলে পড়ার সময় একবার তিন কিলোমিটার দৌড়েছিলাম। দারুণ লেগেছিল। সেই থেকে ম্যারাথন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নিজেও ফিট ইন্ডিয়া মুভমেন্ট চালু করেছেন।
রবিবার এই ম্যারাথনে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও অভিনেত্রী সাংসদ নুসরত জাহান প্রমুখ । যাঁরা সকলেই রীতিমতো শরীর চর্চা করে থাকেন।

Related articles

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...