Thursday, June 18, 2026

এপিডিআর-এর ধরণা শেষ হতেই উঠল ‘জয়শ্রীরাম’ স্লোগান

Date:

Share post:

বইমেলার শেষবেলায় স্লোগানের উত্তেজনা। লিটল ম্যাগাজিন স্টলের এলাকায় এপিডিআর-এর ধরণা যতখানি গর্জে ছিল, ততখানি না বর্ষালেও বিশ্ব হিন্দু পরিষদের স্টলে শুরু হয় স্লোগান। অনভিপ্রেত ঘটনার আশঙ্কা করে ছুটে আসে পুলিশ। ঘিরে ফেলে পরিষদের স্টল। তাদের যুক্তি ‘বন্দে মাতরম’ বা ‘ভারত মাতা কি জয়’ বা ‘জয়শ্রীরাম’ বলা তো আমাদের অধিকার। বইমেলায় তা বন্ধ করার কোনও আইন নেই। আর যদি স্লোগান বন্ধ করতে হয়, তাহলে সব স্লোগান বন্ধ করতে হবে। এই চাপান উতোরে বই মেলা শেষ হওয়ার ঘন্টা চারেক আগে প্রবল উত্তেজনা বইমেলা চত্ত্বরে। এক পুলিশ আধিকারিককে বলতে শোনা গেল, সব বাইরের লোক এসে আমাদের কালচারটাই পাল্টে দিচ্ছে। কী বুঝবে এরা বইমেলার গুরুত্ব! ভ্যান রেডি রাখ সব কটাকে তুলব! যদিও সে পরিস্থিতি হয়নি।

Related articles

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...

প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল...

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...