প্রতিযোগিতায় যাবেন না: যোগ দিবসে বাধ্যতামূলক হাজিরা-মামলায় রাজ্যকে আর কী বললেন বিচারপতি

যোগ দিবসে সরকারি কর্মীদের (West Bengal Govt. Worker) অংশগ্রহণ কেন বাধ্যতামূলক, তা নিয়ে রাজ্যের কাছে লিখিত জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ইতিমধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে সরকারি দফতরের প্রধানরা নির্দেশ দিয়েছেন, যাঁদের বাছা হবে, তাঁদের ওই অনুষ্ঠানে যাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই রাজ্যকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
Sponsored

মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সওয়াল করেন, যোগ দিবসের কর্মসূচির নির্দেশিকায় কোথাও 'বাধ্যতামূলক' শব্দটি লেখা নেই। এটি পুরোপুরি সচেতনতামূলক উদ্যোগ। গত বছর অন্ধ্রপ্রদেশে প্রায় তিন কোটি মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজ্যের এই 'রেকর্ড' গড়ার যুক্তিতে বিচারপতি অমৃতা সিনহা পাল্টা বলেন, "কোনও প্রতিযোগিতায় যাবেন না।" এই বিষয়ে রাজ্য সরকারের আসল অবস্থান ঠিক কী, তা স্পষ্ট করতে আদালতকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা
Sponsored

এদিন শুনানির সময় মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে বলেন, "বছরে তো বিভিন্ন দিন থাকে— মাদার্স ডে, ফাদার্স ডে ইত্যাদি। এখন আবার যোগা ডে (যোগ দিবস) হচ্ছে।" তার এই মন্তব্যের পরেই গুরুগম্ভীর কোর্টরুমে বিচারপতি অমৃতা সিনহা টিপ্পনী কেটে বলেন, "আপনি ভ্যালেন্টাইন্স ডে কীভাবে ভুলে গেলেন!"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
