Friday, April 3, 2026

১৭ কোটি প্যান বাতিল হতে পারে

Date:

Share post:

প্যান ও আধার লিঙ্ক না করানোয় দেশের প্রায় ১৭ কোটি প্যান কার্ড বাতিলের মুখে। লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ৩০ কোটি ৭৫ লক্ষ প্যান কার্ড আধারের সঙ্গে যুক্ত করা হলেও প্রায় ১৭ কোটি করা হয়নি। এ নিয়ে সরকারের অবস্থান লোকসভায় অনুরাগ না জানালেও জানা গিয়েছে এগুলি বাতিলই হবে। এ ব্যাপারে শেষ সময়সীমা ৩১মার্চ, ২০২০। তবে এর মধ্যে বাকিদের সংযুক্তির অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। যাঁরা তা করতে চান, তাঁরা incometaxindiaefiling.gov.in এই ওয়েব সাইটে গিয়ে link Aadhaar -এ ক্লিক করুন। সেখানে প্যান আর আধার নম্বর দিন এরপর profile setting এ গিয়ে লিঙ্ক আধারে ক্লিক করুন। পরের পেজে গেলেই মেসেজ পাবেন।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...