Thursday, March 19, 2026

সরকারি চাকরিতে সংরক্ষণ রায় নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা

Date:

Share post:

সরকারি চাকরিতে সংরক্ষণ বাধ্যতামূলক নয়। উত্তরাখণ্ড সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বিরোধী দলগুলি। সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, কেন্দ্র আসলে চায় না তফশিলি জাতি ও উপজাতিরা উঠে আসুক চায় না বিজেপি। এরা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, এটা ওদের কারসাজি। একদিকে আইন হচ্ছে। অন্যদিকে ওই আইনের বিরুদ্ধে আদালতে রায় হচ্ছে। কিন্তু আদালত যাই বলুক, সংসদে এই সিদ্ধান্ত পাশ হয়েছে। তাই তা পাল্টানো সম্ভব নয়। কংগ্রেস নেতা কপিল সিব্বাল বলেন, এই রায় ওই রাজ্যের ক্ষেত্রে পাশ হলেও সারা দেশে তা লাগু হতে পারে না। পাল্টা চ্যালেঞ্জে এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে সংরক্ষণের পক্ষেই যাবে।

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...