Tuesday, March 24, 2026

পেট্রল-ডিজেলে জিএসটি? নির্মলা রাজ্যের কোর্টে বল ঠেললেন

Date:

Share post:

পেট্রল-ডিজেলের উপর জিএসটি বসানো হবে কিনা তা রাজ্য সরকারগুলির কোর্টেই ঠেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার কলকাতায় এসে তিনি বলেন, পেট্রল আর পেট্রলিয়ামজাত দ্রব্য জিএসটির আওতায় রয়েছে। প্রয়াত অরুণ জেটলি তা করে গিয়েছিলেন। পেট্রল-ডিজেলে জিএসটি লাগু হবে কিনা তা রাজ্য সরকারগুলিই সিদ্ধান্ত নিক। এরজন্য কোনও সংশোধনীর প্রয়োজন নেই। এখন রাজ্য আর জিএসটি কাউন্সিল বসে ঠিক করুক তাদের সিদ্ধান্ত। এখনও পেট্রল-ডিজেলে কতো জিএসটি হবে, তা সিদ্ধান্ত হয়নি। জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিলে তখন পেট্রলজাত দ্রব্যের উপর জিএসটি পরিমাণ নির্ধারিত হবে। বর্তমানে পেট্রলে ৬০% ও ডিজেলে ৫৫% কর ধার্য রয়েছে। অন্যদিকে জিএসটির সর্বোচ্চ মাত্রা হল ২৮%।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...