Tuesday, March 31, 2026

টেমসে মহারাজের নতুন বাসা

Date:

Share post:

টেমসের ধারে নতুন লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনলেন বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়। জানলা দিয়ে টেমস দেখা যাবে। দেখা যাবে লন্ডন আই। দেখা যাবে পার্লামেন্ট। লন্ডনের প্রাণকেন্দ্রকে স্কাই টপ অ্যাপার্টমেন্ট থেকে দেখবেন। এই যে বারবার লন্ডনে যাওয়া, এর পিছনে যেমন ক্রিকেটিয় কাজ ছিল, তেমনি বাসা বদলও ছিল। কেন? নর্থ হ্যারো থেকে তিনি বাসা বদল করে উঠে আসছেন টেমসের গায়ে। শেষ কয়েকবার লন্ডনে গিয়ে সেই কাজ সেরেও।ফেলেছেন। ফ্ল্যাট তৈরির কাজ চলছে। এ বছরের আগস্ট মাস নাগাদ ফ্ল্যাটের পজেশন পেয়ে যাবেন। নিজে গিয়ে সরেজমিনে দেখা ও আইনি কাজকর্ম সেরে ফেলা এবং লোকের কৌতূহল বাড়িয়ে দিয়ে কিছু ছবি পোস্ট করে জিওফ্রে বয়কটের প্রিন্স অফ ক্যালকাটা আপাতত ফিরছেন কলকাতায়। ফের নিউজিল্যান্ড উড়ে যাবেন ২২শের টেস্টে উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছে মহারাজ কন্যা সানা উচ্চ মাধ্যমিকের পর লন্ডনে থেকেই পড়াশোনা করবে। তাই কি তার আগেই লন্ডনের হৃদমাঝারে উঠে আসা!

অ্যাপার্টমেন্টের কাগজপত্র দেওয়া নেওয়া
অ্যাপার্টমেন্টের কাছে
টেমসের গায়ে
মেট্রো স্টেশনে সেলফি
মেট্রো স্টেশনে এক ফটো হো যায়ে
মহিলা অনুরাগীর সঙ্গে
লন্ডনে নিজেই ড্রাইভিং সিটে

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...