Tuesday, June 23, 2026

CAA বিতর্কের মাঝেই শহরে আসছেন অমিত শাহ, আইন বিরোধীদের দেশত্যাগের নিদান রাহুলের

Date:

Share post:

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বিরোধী বিক্ষোভ ক্রমশ জোরদার হচ্ছে এবং দানা বাঁধছে সারা দেশজুড়ে। NRC নিয়ে মোদি সরকার কিছুটা ধীরে চলো নীতি নিলেও CAA বাস্তবায়িত করার ব্যাপারে অনড় মোদি-অমিত শাহরা। এই বিতর্কিত ইস্যুতে বিজেপি ছাড়া বিরোধিতা করছে সব রাজনৈতিক দল। উল্লেখ্যযোগ্য ভাবে এই বিরোধিতায় আছে যার বিজেপি তথা এনডিএ-এর শরিকরাও। একইভাবে পশ্চিমবঙ্গ-এর সব দলই বিরোধিতা করছে। এরকম এক পরিস্থিতির মধ্যে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদি জমানার সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ।

সোমবার বিজেপি নেতা রাহুল সিনহা জানান, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছেন অমিত শাহ। নাগরিকত্ব নিয়ে যেসব সমস্যা বা জটিলতার কথা শোনা যাচ্ছে, তা নিয়ে কলকাতায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি, সিএএ বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে রাহুল সিনহা বলেন, যাঁরা বলছেন কাগজ দেখাব না তারা এদেশে থাকবেন কিনা তা ভেবে দেখা হবে। কিছুই যখন মানবেন না, তখন দেশের বাইরে চলে যান। না গেলে তাঁরা পাঠিয়ে দেবেন।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...