Tuesday, April 7, 2026

তফসিলিদের উপর অত্যাচার রোধে কড়া আইন ফিরিয়ে দিল কোর্ট

Date:

Share post:

তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মানুষের উপর অত্যাচার হলে এফআইআর দায়ের করার আগে তদন্তের প্রয়োজন নেই। সুপ্রিম কোর্ট এক রায়ে সোমবার এ কথা জানিয়ে দিল। ফলে ২০১৮ সালের তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (অত্যাচারীর প্রতিরোধী) আইনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে এই ধরণের বঞ্চনা রুখতে সংবিধান সংশোধিত হয়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে এই সমস্ত অভিযোগের ক্ষেত্রে বিনা তদন্তে নিতে হবে এফআইআর। আগে অভিযুক্তদের আগাম জামিনের কোনও সুযোগ ছিল না। তবে নতুন রায়ে বিচারপতিরা জানিয়েছেন, ব্যতিক্রমী পরিস্থিতিতে আদালত এফআইআর বাতিল করতে পারবে। বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বিনীত শরন ও বিচারপতি রবীন্দ্র ভট্টের বেঞ্চ এই রায় দিলেও বিচারপতি বিনীত শরন ও বিচারপতি অরুণ মিশ্রের সঙ্গে একমত হতে পারেননি বিচারপতি রবীন্দ্র ভট্ট। তিনি বলেন, ব্যতিক্রমী ক্ষেত্রে আগাম জামিনও দেওয়া উচিত। নইলে বিচারের গর্ভপাতও হবে। তবে সংখ্যা গরিষ্ঠতায় পাশ হয় বিনা তদন্তে এফআইআর ও জামিন না মঞ্জুরের রায়।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...