Wednesday, April 8, 2026

আজ রাজ্য বাজেট

Date:

Share post:

আজ রাজ্য বাজেট। দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২১-এর ভোটের আগে আর একটি পেশ হলেও সেখানে থাকবে শুধু ঘোষণা। গত বাজেটে ১লক্ষ ৬৫ হাজার কোটি টাকার ব্যয়ের প্রস্তাব ছিল। যার মধ্যে ঋণ শোধের জন্য ৬০ হাজার কোটি টাকা গুনতে হয়েছে। নিশ্চিতভাবে এই বাজেট কর্মসংস্থানমুখী বাজেট হবে। বাজেটে যে বিষয়গুলি থাকতে পারে…

১. এনআরসি, সিএএ-এর প্রতিবাদে মৃতদের জন্য পদক্ষেপ থাকতে পারে।

২. এ বছর পুরভোট ও আগামী বছর বিধানসভা ভোট। এই বাড়তি খরচের চাপ নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে না উপভোক্তাদের কাছ থেকে তোলা হবে, তার সিদ্ধান্ত থাকবে বাজেটে।

৩. জিএসটি থেকেই রাজ্যের বেশিরভাগ আয়। বাড়তি আয় মদ ও লটারি। নতুন কোনও পথ অর্থমন্ত্রী নির্দিষ্ট করেন কিনা সেটা দেখার।

৪. সরকারি কর্মীদের এক কিস্তি ডিএ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাড়তি বেতনের চাপে সরকার এমনিতেই চাপে। ফলে বাড়তি অর্থ সামাজিক প্রকল্পে ঢালা হতে পারে।

৫. গত বাজেটে সরকার সামাজিক ক্ষেত্রে ৮০ হাজার কোটি টাকা ব্যয় করেছে। তার মধ্যে মূলধনী ব্যয় ২৭ হাজার কোটি টাকা, যা স্থায়ী সম্পদ তৈরিতে কাজে লাগানো হয়। দুই ক্ষেত্রেই খরচ বাড়াতে আয়ের পথ কী হবে সেটাই লক্ষ্যণীয়।

৬. কেন্দ্রের থেকে রাজ্য আয়কর ও কর্পোরেট কর বাবদ ৭০ হাজার কোটি টাকা পেতে পারে। এছাড়া কেন্দ্রীয় অনুদান আরও ৩৫ হাজার কোটি টাকা মিলতে পারে। এ ছাড়া জিএসটি ক্ষতিপূরণ থেকে ১৪% আয় বাড়তে পারে। এরপর প্রয়োজন মতো বাজার থেকে ধার করে ঘাটতি মেটানোর পথেই যেতে হবে।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...