Sunday, June 7, 2026

হতাশায় ভুগছেন কিংবদন্তি পেলে, হাঁটতে ওয়াকারই এখন ভরসা

Date:

Share post:

শারীরিক সমস্যায় জেরবার ফুটবলের কিংবদন্তি পেলে। এক সময়ে মাঠে দাপিয়ে বেড়ানো ব্রাজিলীয় তারকা বর্তমানে স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। তাই হতাশা গ্রাস করেছে তাঁকে। এমনকি বাড়ি থেকে বেরনোও প্রায় বন্ধ করে দিয়েছেন। একটি সাক্ষাত্‍‌কারে এমনই দাবি করেছেন পেলের পুত্র।তার ছেলে এডিনহো জানিয়েছেন, অসুস্থ ফুটবল সম্রাট পেলে। অসুস্থতার জেরে একেবারেই হাঁটাচলা করতে পারেন না তিনি।বাড়ির বাইরেও সেভাবে যান না। তাই অবসাদ গ্রাস করেছে তাকে। ফলে সব সময় হতাশায় ডুবে থাকেন তিনি।
গতবছর এপ্রিলে প্যারিসে একটি অনুষ্ঠানে শেষবার দেখা গিয়েছিল পেলেকে। কিন্তু শরীর খারাপ হওয়ায় অনুষ্ঠান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে। হিপ অপারেশনের পর ওয়াকারই এখন ভরসা পেলের।
নানা শারীরিক সমস্যার কারণে অনেকবার হাসপাতাল যেতে হয়েছে পেলেকে। এডিনহোর কথায়, ‘ক’দিন আগেও তাঁকে হুইলচেয়ারেই থাকতে হত। তার থেকে এখন একটু ভালো আছেন। তবু তিনি এখনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।’ গত বছর এপ্রিলে ফরাসি স্টার কিলিয়ান এমবাপের হয়ে প্রচারের জন্য প্যারিসে গিয়েছিলেন তিনি। কিন্তু তার কিছুদিন পরই কিডনির সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ২০১৪ সালে মূত্রথলিতে গুরুতর সংক্রমণ নিয়ে ইনটেনসিভ কেরায়ে ভর্তি ছিলেন তিনি। তাঁকে ডায়ালিসিস করাতে হয়।১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ – পেলেই একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জয়ের সাক্ষী থেকেছেন।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...