Monday, March 23, 2026

বেনজির নির্দেশ হাইকোর্টের, মামলার শুনানির সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে

Date:

Share post:

অন্য ধর্মের যুবককে বিয়ে করেছেন । এর ফলে প্রায় একঘরে করে দেওয়া হয়েছে পার্সি মহিলাকে । অভিযোগ, তাঁর সন্তানদের ঢুকতে দেওয়া হচ্ছে না উপাসনা গৃহে। পার্সি সংগঠনের তরফে এই মামলার সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির রায় দিল কলকাতা হাই কোর্ট। বুধবার হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, মামলার শুনানির সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে।
ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। এক পার্সি মহিলা অন্য ধর্মের যুবককে বিয়ে করেন। সন্তানও রয়েছে তাঁদের। মহিলার অভিযোগ, ভিন ধর্মের যুবককে বিয়ে করায় তাঁর সন্তানদের ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তিনি দাবি করেন, এই মামলার শুনানির সরাসরি সম্প্রচার করতে হবে। তবে পার্সি মহিলার দাবিতে আমল দেয়নি কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। খারিজ করে দেওয়া হয় মামলা। এরপর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। 

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...