Friday, June 19, 2026

শিলিগুড়িতে লাঠি চালায়নি, আক্রান্ত হয়েছে পুলিশ: পুলিশ কমিশনার

Date:

Share post:

বিনা অনুমতিতে মিছিল। সেই কারণেই আটকানো হয়েছে। শিলিগুড়িতে ডিওয়াইএফআই-য়ের মিছিল ঘিরে ধুন্ধুমারের ঘটনায় জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব। বুধবার, বিকেল ৫টা নাগাদ শিলিগুড়ির পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, বাম যুব সংগঠনকে বোঝানো হয়। কিন্তু তারা কোনও কথা না শুনে দুটো ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। সেই কারণেই জলকামান ব্যবহার করা হয়। পাশাপাশি, তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ছোড়া পাথরে ৩ পুলিশকর্মী গুরুতর আহত হন। পুলিশ লাঠিচার্জ করেনি বলে জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে পুলিশ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ত্রিপুরারি অথর্ব।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...