Wednesday, June 24, 2026

উত্তর কলকাতায় বিজেপি’র নতুন সভাপতির নাম নিয়ে তুমুল চাঞ্চল্য অন্দরে

Date:

Share post:

উত্তর কলকাতায় নতুন কমিটি ঘোষনা করতে চলেছে বিজেপি৷ সূত্রের খবর, গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক জেলার সভাপতি হতে চলেছেন কংগ্রেস ত্যাগ করে কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া শিবাজি সিংহ রায়৷ আর এই নাম প্রকাশ্যে আসামাত্রই বিজেপিতে ‘আদি-নব’ লড়াই নতুন মাত্রা পেয়েছে৷

জানা গিয়েছে, রাজ্য বিজেপির শীর্ষস্তরের একাংশের পছন্দের নাম এই শিবাজি৷ সেই অংশই এবার শিবাজিকে দলের উত্তর কলকাতার সভাপতি করতে চলেছে৷ এই অংশের বক্তব্য, বিজেপিকে কলকাতায় ‘হিন্দিভাষী’-দের দল বলে প্রচার চালায় বিরোধীরা৷ উত্তর কলকাতায় দীর্ঘদিন সভাপতির দায়িত্বে আছে অবাঙালি মুখই৷ এর ফলে বাঙালি ভোটাররা বিরূপ হচ্ছেন৷ বিজেপির প্রতি আগ্রহ হারাচ্ছেন৷ সেই কারনেই কলকাতা পুরভোটের আগেই বাঙালি মুখ আনা হচ্ছে৷ শিবাজি সিংহ রায় উত্তরের পরিচিত মুখ৷ দক্ষ সংগঠক৷ প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলেন৷ তাঁর নেতৃত্বে দল সাফল্য পাবে বলেই বিজেপির রাজ্যস্তরের একাংশের অভিমত৷

ওদিকে শিবাজি সিংহ রায়কে বিজেপি উত্তর কলকাতার সভাপতি করছে শুনেই বিজেপির আদি কর্মীরা ফুঁসে উঠেছেন৷ তাঁদের বক্তব্য, অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েও দলের কাজে এতদিন শিবাজিকে দেখা যায়নি৷ লবিবাজি করে এই পদে আসছে৷ এসব মানা হবেনা৷
উত্তরের পুরনো নেতা-কর্মীদের স্পষ্ট কথা, “এতদিন আমরাই দলকে বুক দিয়ে আগলে রেখেছি৷ আজ সুসময় দেখে সুবিধাবাদীরা সক্রিয় হচ্ছে ৷ শিবাজি যদি দক্ষ নেতাই হবেন, তাহলে এতদিনে একটি ভোটেও নিজে জিততে পারলেন না কেন? ” এই নাম বাছাইয়ের পিছনে দলের এক শীর্ষনেতার কলকাঠি নাড়ানোর অভিযোগও বিজেপির উত্তর কলকাতার পুরনো কর্মী ও নেতারা এনেছেন৷

আরও পড়ুন-ট্রেড ইউনিয়ন ‘বাড়াবাড়ি’ বন্ধ করো, রাজ্যে শিল্প যেন বন্ধ না হয় : মুখ্যমন্ত্রী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...