Saturday, April 4, 2026

কাজে গাফিলতি বরদাস্ত নয়, কড়া প্রশাসক মমতা

Date:

Share post:

বাঁকুড়ার পরে দুর্গাপুরে- প্রশাসনিক বৈঠকে কড়া প্রশাসকের ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, দুর্গাপুরের বৈঠকে প্রত্যক দফতরের কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। সেখানে উচ্চশিক্ষা সহ বিভিন্ন দফতরে বিভিন্ন কাজ ও সমস্যার সমাধান বকেয়া আছে বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। রীতিমতো ধমক দিয়ে সময় সীমা বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন দ্রুত পরিস্থিতি দেখে বকেয়া কাজ শেষ করতে।
বৈঠকে বাসে উঠতে না পারা নিয়ে অভিযোগ জানানো হয়। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার জন্য পরিবহন নিগমকে নির্দেশ দেন। এমনকী, প্রয়োজনে বাসের লাইসেন্স বাতিল করারও কথায় বলেন মমতা।

বাঁকুড়াতেও ঠিকাদার ও পিডব্লিউডি-র কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন কড়া দাওয়াইয়ের নিদান। এদিনও, উন্নয়নের কাজে যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সরকারের উন্নয়নমূলক কাজ রাজ্যের মানুষের কাছে পৌঁছতে তৎপর হতে হবে আধিকারিকদের।

আরও পড়ুন-খোঁজ মিলল আসুরা বিবির, বয়ান বদল ঘিরে নতুন করে চাঞ্চল্য

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...