Saturday, June 13, 2026

‘গুলি মারো’ মন্তব্য ঠিক হয়নি, দিল্লির বিপর্যয়ের পর স্বীকার অমিত শাহের

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে বিজেপির পরাজয় তাঁর কাছে অপ্রত্যাশিত। তাঁর হিসেব মেলেনি। অবশেষে স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার টাইমস নাও সামিটে তাঁর স্বীকারোক্তি, ভোটের প্রচারে কিছু নেতার মন্তব্য দলের জন্য খারাপ হয়েছে। মানুষের কাছে বিভাজনের ভুল বার্তা গিয়েছে।

এবারের দিল্লি ভোটের রণকৌশল তৈরির দায়িত্বে ছিলেন অমিতই। শাহিনবাগের ধরনা নিয়ে তিনি নিজেও মন্তব্য করেছিলেন। তা দেখে উৎসাহিত হয়ে অনুরাগ ঠাকুর, পরবেশ ভার্মা, কপিল মিশ্রর মত নেতারা লাগামছাড়া সাম্প্রদায়িক মন্তব্য শুরু করে দেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের গুলি মারার শ্লোগান বিজেপি সমর্থকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এইসব উসকানিমূলক মন্তব্যে যে বিজেপির ক্ষতি হয়েছে তা এখন বুঝতে পারছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। অমিত শাহ বলেন, গুলি মারো বা ভারত-পাক ম্যাচ এসব মন্তব্য উচিত হয়নি, এতে ক্ষতি হয়েছে। এগুলো দলের অবস্থান নয়। এইসব মন্তব্য থেকে দল দূরত্ব তৈরি করেছে। যদিও এরপরও এইসব নেতাদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি, তা নিয়ে কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের কথায়, অধিকাংশ নির্বাচনেই আমার হিসেব মেলে, কিন্তু দিল্লির ভোটে এই ফল আমি আশা করিনি। আমার হিসেব মেলেনি।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...