Thursday, May 21, 2026

দিল্লি ভোটে ৬৭২ জনের মধ্যে ৫২৯ প্রার্থীর জামানত জব্দ!

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই সামনে এসেছিল ভোটারদের স্পষ্ট বিভাজন। আর সেটা দুটি দলের মধ্যেই ভাগ হয়। ৬৭২ জন প্রার্থীর মধ্যে ৫২৯ জামানত জব্দ হয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লির মোট আসন ৭০টি। সব রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে প্রার্থী ছিলেন ৬৭২ জন। তার মধ্যে ৫২৯ জন প্রার্থীই তাঁদের জামানত রাখতে পারেননি। এর জেরে নির্বাচন কমিশনের কাছে ভোটে লড়তে যে টাকা জমা রেখেছিলেন, তা আর ফেরত পাবেন না তাঁরা।

৬৬টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তার মধ্যে ৬৩টি কেন্দ্রেই জামানত জব্দ হয়েছেন একসময় দিল্লির ক্ষমতাসীন দলের সদস্যরা। কংগ্রেসের জোট সঙ্গী আরজেডির ৪ প্রার্থীর একজনও জামানত রাখতে পারেননি। তালিকায় রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রার্থীরাও। তাঁদের ৬৮ জন প্রার্থীর সবাই জমানত খুইয়েছেন। জামানত জব্ধ হয়েছেন সিপিএম, সিপিআইয়ের প্রার্থীরাও।
তালিকায় রয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীও। দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়ার মেয়ে শিবানী চোপড়া, দিল্লি বিধানসভার প্রাক্তন স্পিকার যোগেন্দ্র শাস্ত্রীর মেয়ে দিল্লির মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী প্রিয়াঙ্কা সিং, সঙ্গম বিহার কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের মেয়ে পুনম আজাদ। নির্বাচনের ফল অনুযায়ী, লড়াই হয়েছে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে। আর সেই ভাগাভাগিতে অন্য দলগুলি দাঁড়াতেও পারেনি। জামানত বাজেয়াপ্তের তালিকা থেকেই সেটা স্পষ্ট।

Related articles

৩১ জুলাই পর্যন্ত অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাই কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ...

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...

মারধর-হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর

পাঁচ বছর আগের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ও এলাকার এক বাসিন্দাকে মারধর- হুমকি দেওয়ার অভিযোগে ছাব্বিশ সালে...

বিজেপিকে ছাপিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র ফলোয়ার ১২ মিলিয়ন

মাত্র চার দিন আগেই জন্ম! এর মধ্যেই বিজেপিকে(BJP) পেছনে ফেলে ‘ককরোচ জনতা পার্টি’র( Cockroach Janta Party) ফলোয়ার সংখ্যা...