Saturday, June 13, 2026

দিল্লির ফলের পরেই বিজেপির শীর্ষস্তরে রাশ আলগা হওয়ার ইঙ্গিত

Date:

Share post:

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড হাতছাড়া হওয়ার পর যা দেখা যায়নি, তা প্রকাশ্যে আসছে দিল্লি বিধানসভায় ভরাডুবির পর। রাজধানীর এই প্রেস্টিজ ফাইটে আপের কাছে গোহারা হেরেছে বিজেপি। লোকসভা ভোটে মোদিঝড়ের সৌজন্যে সাতটি লোকসভা আসন জেতার পর অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিলেন বিজেপি নেতারা। আপের বিরুদ্ধে জয় সহজ হবে ধরে নিয়েই দিল্লিবাসীকে বোকা বানাতে উন্নয়নের ইস্যুতে ভুল তথ্য পরিবেশন থেকে শুরু করে একের পর এক ঘৃণা ছড়ানোর মত বিভেদমূলক মন্তব্য করে গিয়েছেন নেতারা, যার ‘শিক্ষা’ বিজেপি পেয়েছে ভোটের ফলেই। বিধানসভা জয়ের স্বপ্ন দেখলেও কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও বিকল্প মুখ তুলে ধরতে না পেরে এখানেও সেই মোদিকে নিয়ে টানাটানি। ফল প্রকাশের পর হতাশ গেরুয়া শিবিরে ফাটলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে হারের কারণ নিয়ে উঠে আসা নানা মন্তব্যে। একদিকে স্বপন দাশগুপ্তর মত নেতা যখন বলছেন, ভুল মন্তব্য ও বিকল্প মুখের অভাব হারের বড় কারণ, তখন কৈলাস বিজয়বর্গীয় বলছেন, আপের ডোল রাজনীতির কাছে হার। তথাকথিত অমিত শাহ ঘনিষ্ঠদের মুখে কুলুপ। দিল্লির সভাপতি মনোজ তিওয়ারি আবার বিশদ পর্যালোচনার অপেক্ষায়। যেহেতু দিল্লি ভোটের লড়াই সবটাই নিজের দায়িত্বে সামলেছেন অমিত শাহ, তাই হার নিয়ে নিশ্চুপ বর্তমান সভাপতি জেপি নাড্ডা। সবমিলিয়ে দিল্লিতে ভরাডুবির ধাক্কায় কিছুটা বেসামাল বিজেপির সাংগঠনিক স্তরের শীর্ষমহল। এরপর বিহার, অসম ও বাংলার ভোটে সঠিক রণকৌশল তৈরির চাপ তাই আরও বেশি।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...