Thursday, June 18, 2026

মধ্যপ্রদেশে পুলিশকে পিষে মারল ট্রাক্টর, বালি মাফিয়া দৌরাত্ম্য!

Date:

Share post:

বালি পাচারকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক পুলিশকর্মীর। বালি পাচার আটকাতে গিয়ে এভাবেই প্রাণ গেল ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতিতে যে আইন রক্ষকদেরও ছাড় নেই। এই প্রথমবার নয়। এর আগেও এই এলাকায় শোন নদী থেকে বালি পাচার আটকাতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন এক আধিকারিক। তবে এবার প্রাণ গেল পুলিশের এএসআই-এর।

মধ্যপ্রদেশের শাহদুল জেলায় নদী তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে বালি পাচারের ঘটনা ঘটছিল। প্রশাসন আটকানোর উদ্যোগ নিলেও বন্ধ করা যাচ্ছিল না এই বেআইনি কারবার। শনিবার রাতে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মহেন্দ্র বাগরি এক কনস্টেবলের সঙ্গে বেআইনি বালি পাচার করা ট্রাক্টর ধরার জন্য ডিউটি করছিলেন। একটি বালি বোঝাই ট্রাক্টরকে কাগজপত্র দেখানোর জন্য দাঁড় করান। এরপরই বৈধ কাগজ না থাকায় ট্রাক্টরটিকে জরিমানা করার জন্য দাঁড় করালে সেটি ওই এএসআই-কে পিষে দিয়ে যায়।

পরে ঘাতক ট্রাক্টরের তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূল অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগেও এই শাহদুল জেলায় এক আধিকারিকের উপর বেআইনি বালি পাচার আটকানোর কারণে মেরে ফেলার চেষ্টা করে মাফিয়ারা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মাফিয়ারাজ কতটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে শনিবারের ঘটনা তার প্রমাণ। বেআইনি দৌরাত্ম্য আটাকতে গেলে আইনের রক্ষকদেরও রেয়াত করবে না মাফিয়ারা, এএসআই-এর মৃত্যুতে সেই বার্তা স্পষ্ট।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...