Sunday, June 7, 2026

ইন্দো-বাংলাদেশ মৈত্রী সাইকেল যাত্রার সূচনায় এসে রেলমন্ত্রীকে তুলোধনা সুব্রতর

Date:

Share post:

ভাষা শহীদ দিবসে বাংলাদেশের উদ্দেশে ভাষা সূত্র সাইকেল যাত্রার সূচনা হলো। কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হবে এই দুই দেশের মেলবন্ধন সাইকেল যাত্রা। ভালোবাসার দিন থেকে শুরু করে শহীদ দিবসের দিন, প্রায় ৮ দিন ও ৮রাতে অতিক্রম করে ২১ জন সাইকেল আরোহী বাংলাদেশের উদ্দেশে রওনা দিলেন। তাঁদেরকে উৎসাহ দিতে কলকাতা প্রেস ক্লাবে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও লক্ষীরতন শুক্লা।

ভারত ও বাংলাদেশ, দুই প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ভাষা সূত্রের সাইকেল র‍্যালি। এবং এই সম্প্রীতি যাত্রা যাদের স্মৃতির উদ্দেশ্যে, তাঁরা দুই রাষ্ট্রের দুই উজ্জ্বল নক্ষত্র – পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ”বাংলা কখনো হয় না ভাগ”- বাংলা ভাষার প্রতি ভালোবাসা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই ৫০০ কিলোমিটারের এই সম্প্রীতি যাত্রা প্রবেশ করবে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশে। এই সাইকেল যাত্রার শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষীরতন শুক্লা ও সুব্রত মুখোপাধ্যায়। ভারত-বাংলাদেশ মৈত্রীর বার্তা নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য সাইকেল আরোহীদের শুভেচ্ছা জানান তাঁরা।

এই অনুষ্ঠানে হাজির হয়ে সুব্রতবাবু রেলমন্ত্রী পীযূষ গোয়ালের অভিযোগকে নস্যাৎ করে পাল্টা দাবি জানান, রাজ্য সরকার সবসময় কেন্দ্রকে সাহায্য করে। কারণ, রাজ্যে কোনও প্রকল্প হলে রাজ্যের মানুষই উপককৃত হবে। তবে গতকাল রেল দফতরে যে কার্যকলাপ করেছে সেটা অরুচিকর। এটা আমাদের সংস্কৃতি ও পরম্পরার বিরোধী। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হল কী হল না, তাতে কিছুই আসে যায় না। কিন্তু তারা তাদের সংস্কৃতি ও তাদের রুচির পরিচয় দিয়েছেন।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...