শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই জোট বেঁধেছে। শিক্ষায় দুর্নীতি থেকে কর্মসংস্থান, বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে প্রথমবার শনিবার আত্মপ্রকাশ হয়েছে ককরোচ জনতা পার্টির (CJP)। দেশের সংবাদ মাধ্যমের পরোয়া না করে দিনভর বিক্ষোভ কর্মসূচি করে নতুন লড়াইয়ের ডাকও দিয়েছে তারা। এই পরিস্থিতিতে সরাসরি সিপিআই(এমএল) (CPIML) তাঁদের সমর্থন জানিয়েছে যন্তর মন্তরে। এবার দেশের একাধিক বিরোধী দলের তরফে সিজেপি-র এই আন্দোলনে পাশে দাঁড়ানোর জন্য সরাসরি সমর্থন ঘোষণা করা হল, তার মধ্যে যেমন সমাজবাদী পার্টি (Sanajwadi Party) রয়েছে, তেমনই রয়েছে আপ (AAP) ও শিবসেনাও (Shivsena UTB)। শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের জায়গায় গিয়েছিলেন সিপিআই(এমএল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya)। জেএনইউ-এর আইসা সমর্থক পড়ুয়ারা বিক্ষোভের জায়গায় পৌঁছে নিজেদের সমর্থন জানায়। জেএনইউ পড়ুয়াদের স্বাগত জানান সিজেপি নেতা অভিজিৎ দীপকে (Abhijeet Deepke)। বামেদের সমর্থন যে আরশোলার সদস্যদের প্রতি রয়েছে, তা তখনই প্রমাণিত হয়ে যায়। এর আগে অভিজিৎ দীপকের পুরোনো রাজনৈতিক ইতিহাস তুলে ধরে দাবি উঠেছিল তিনি আম আদমি পার্টি কর্মী। যদিও বর্তমানে তাঁর সেই দলের সঙ্গে কোনও সংযোগ প্রমাণিত হয়নি। তবে শনিবারের আন্দোলনের পরে তাঁর ও তাঁর সমর্থকদের পাশে অভিজিতের পুরোনো দল আপ (AAP)। অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) নিজে জানান, ককরোচদের আন্দোলন দেশের যুব সম্প্রদায় যে ভয়ঙ্কর রাগ ও হতাশার শিকার, তারই বহিঃপ্রকাশ। এদেরকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার পরিবর্তে এঁদের সমস্যায় নজর দেওয়া উচিত মোদি সরকারের। এঁদের দাবিকে সমর্থন আপের। প্রধানমন্ত্রীর অবিলম্বে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা উচিত। ককরোচ জনতা পার্টির আন্দোলনের পাশে দাঁড়িয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা (Shivsena UTB)। দলের মুখপাত্র প্রকাশ করেন, যাদের আমরা ভাগ্য-নির্মাতা, দেশের ভবিষ্যৎ বলে থাকি - সেই রকম হাজার হাজার যুব সম্প্রদায় - এই প্রবল গরমে রাস্তায় নেমেছে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আর যন্ত্রণা নিয়ে। এদের আরশোলা বলে ছোট করা বা বিচার থেকে বঞ্চিত করা কখনই উচিত নয়। সরকারকে তাঁদের দাবি শুনতেই হবে। ককরোচদের খাটো করে দেখবেন না - যন্তর মন্তরে এই আন্দোলন একটা সতর্কতা দিয়ে গিয়েছে। আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা অন্যদিকে, দেশের অন্যতম বিরোধী দল সমাজবাদী পার্টি (Samajwadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) এই আন্দোলনকারীদের 'আমরা' বলেই সম্বোধনে সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, দাম্ভিক শাসকের কানেও আওয়াজ পৌঁছে গিয়েছে। শুনুন, পরিবর্তন দরজায় কড়া নাড়ছে। দূর্গে ফাটল ধরেছে, ভিত নড়ে গিয়েছে। এবার যুব সম্প্রদায়রও বিদ্রোহী হয়েছে। একটি দেশ - একটি আওয়াজের অর্থই বিপ্লব। -