Tuesday, March 17, 2026

ফের গোপন ক্যামেরায় বাঘের ছবি, কোথায় জানেন?

Date:

Share post:

নেওড়ার লাভা এলাকার জঙ্গলে ফের বাঘের দেখা পাওয়া গেল। বন দফতরের গোপন ক্যামেরায় বৃহস্পতিবার রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে বলে সূত্রের খবর। বন আধিকারিক নিশা গোস্বামী জানান, নেওড়ার লাভা এলাকার জঙ্গলের চোদ্দো ফেরি এলাকায় ক্যামেরায় ধরা পড়েছে ওই ছবি।
গত ডিসেম্বরের শেষে একই জায়গায় বাঘের দেখা পাওয়া গিয়েছিল। ১ জানুয়ারি সেই ছবি প্রকাশ করা হয়। এক মাসের ব্যবধানে একই জায়গায় পাওয়া দুটি ছবি একই বাঘের কি না, তা খতিয়ে দেখছে বন দফতর। সদ্য দেখা পাওয়া বাঘের ছবিও প্রকাশ করেছে বন দফতর।
ওই জঙ্গলে ২০১৭ সালের ২৭ ডিসেম্বর বন দফতরের পাতা ক্যামেরায় প্রথমবার ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। ২০১৮ সালেও ক্যামেরা বন্দি হয়েছে। গত বছরের শেষে ফের একটি বাঘ ধরা পড়ে ক্যামেরায়। নতুন বছরের প্রথম দিনে সামনে আনা হয় সেই ছবি। বাঘের সন্ধান পাওয়ার পরে সংশ্লিষ্ট এলাকায় ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বন দফতর।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...