Tuesday, March 24, 2026

২০দিন ধরে ‘নিখোঁজ’ হার্দিক: অভিযোগ স্ত্রীর, টুইট ঘিরে জল্পনা

Date:

Share post:

উৎকণ্ঠিত পরিবার। খোঁজ নেই গুজরাতের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের। গত ২০ দিন ধরে তিনি নিখোঁজ বলে অভিযোগ হার্দিকের স্ত্রী কিঞ্জল প্যাটেলের।
সোশ্যাল মিডিয়াতে কিঞ্জল অভিযোগ করেন, জেল থেকে বেরনোর পর থেকেই হার্দিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনি খুবই চিন্তায় আছেন। সবার কাছে খবর পৌঁছে দিতেই স্যোশাল মিডিয়ায় বার্তা ছড়িয়ে দিচ্ছেন বলে জানান হার্দিকের স্ত্রী। স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে গুজরাত সরকারের হাত রয়েছে বলে অভিযোগ কিঞ্জলের।
অবশ্য তাঁকে নিখোঁজ বলে পরিবার দাবি করলেও, দিল্লির বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পরে অরবিন্দ কেজরিওয়ালকে টুইট করে অভিনন্দন জানান হার্দিক। তারিখ ১১ ফেব্রুয়ারি। এরপর থেকেই প্রশ্ন ওঠে হার্দিক প্যাটেল নিখোঁজ, না কি আত্মগোপন করে আছেন? যদি তিনি নিজেই লুকিয়ে থাকেন, তাহলে কিঞ্জল তাঁর স্বামী নিখোঁজ বলে প্রচার করছেন কেন? যদিও হার্দিকের টুইট নিয়ে মুখ খোলেননি তাঁর স্ত্রী।

Related articles

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...

এত অল্প সময়ে কীভাবে এডজুডিকেশন-সমস্যার সমাধান হবে! প্রশ্ন বিচারপতি বাগচির

হাতে মাত্র ২৯ দিন। এখনও ৩১ লক্ষের বেশি ভোটারদের নাম 'বিচারাধীন'। এত কম সময়ে কীভাবে এত বেশি নামের...