Sunday, June 28, 2026

পুলওয়ামা কাণ্ডের বর্ষপূর্তি, শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা কাণ্ডের বর্ষপূর্তিতে ট্যুইট করে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন এক ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, “২০১৯ সালে আজকের দিনেই পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের স্মরণ করছি। বীর জওয়ানদের স্যালুট জানাচ্ছি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জয় হিন্দ।”

এদিন ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “পুলওয়ামার শহিদ জওয়ানরা ব্যতিক্রমী বীর। তাঁরা দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন। ভারত কোনওদিন তাঁদের আত্মত্যাগের কথা ভুলবে না।”


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...