Sunday, April 5, 2026

বামেদের নিজেদের চরকায় তেল দেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার বিধানসভায় বামেদের চরম আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় বামেদের উদ্দেশে তিনি বললেন, ‘ভবানীপুর নিয়ে আমি দেখে নেব, আপনারা আগে যাদবপুর সামলান।’ বামেদের নিজেদের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে শুক্রবার হট্টগোল হয় বিধানসভায়।
তাঁর কটাক্ষ, ‘সবাই সবার মতো রাজনৈতিক বক্তব্য রেখে অপপ্রচার করেছেন। রাজনৈতিক দূষণ তাদের মধ্যে এত গ্রাস করেছে তারা সব ভুলে গিয়েছে। আমার দলের ফলাফল নিয়ে বামেদের ভাবতে বলিনি। যাদবপুরে কী হয়েছে? আগে নিজেদের চরকায় তেল দিন।’
তিনি বলেছেন, ‘রাজনীতিতে জিততে হলে অনেক কাজ করতে হয়। বছরের পর বছর বামেরা জিতেছে কিন্তু কোনও কাজ করেনি। এবারে তারা আবার বড় লাড্ডু পাবে। বামেরা সবাই সাধু। ১৯৮০ সাল থেকে চিটফান্ড চলছে। বোঝাপড়া না থাকলে কী আর হয়, তাদের কেউ গ্রেফতার হয় না।’
বনধ রাজনীতি নিয়েও সিপিএম-কংগ্রেসকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘কেন সরস্বতী পুজোর দিন বনধ করেছিলেন? বছরে দুটো করে বনধ না করলে হয় না? কংগ্রেস সিপিএমের ডান হাত। যেখানে আঞ্চলিক দল আছে সেখানে কংগ্রেস হেরে যাচ্ছে।’

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...