Monday, June 15, 2026

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

Date:

Share post:

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। সংগঠনের দাবি, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এক ‘নিকৃষ্ট ষড়যন্ত্র’ চালাচ্ছে, যার জেরে পশ্চিমবঙ্গের প্রায় ৮০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এই তালিকায় প্রায় ৩০ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং বিপুল সংখ্যক মহিলার নাম রয়েছে বলে অভিযোগ। এই বঞ্চনার প্রতিবাদে রবিবার বিকেলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভার মূল সুর ছিল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা। অভিযোগ, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনার মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিসঙ্গত অসঙ্গতির অজুহাতে বেছে বেছে বাঙালি মুসলিম ও মহিলাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে সরব হন বক্তারা।

এ দিনের সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, প্রদীপ্ত গুহঠাকুরতা এবং শিল্পী দেবজ্যোতি বসু। প্রতিবাদী মঞ্চে সংহতি জানান অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরীন, সুমন ভট্টাচার্য, কাবেরী গোস্বামী, সৈকত মিত্র, প্রণতি ঠাকুর ও অনন্যা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাস্কর চক্রবর্তী, অমিত কালী, নাজমুল হক, সোমা চক্রবর্তী ও সিদ্ধব্রত দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশান রায়।

সভায় অধ্যাপক সৈয়দ তানভীর নাসরীন বলেন, “বিজেপি এবং নির্বাচন কমিশন সারা দেশে হিটলারি শাসন চালাচ্ছে, যা অত্যন্ত নিকৃষ্টমানের রাজনীতি।” একই সুরে পরিচালক হরনাথ চক্রবর্তী অভিযোগ করেন, বিজেপি বিভেদের রাজনীতির মাধ্যমে বাংলার ক্ষমতা দখল করতে চাইছে।

দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে, বিশেষত মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন এই ‘অরাজকতার’ বিরুদ্ধে পথে নামেন। আসন্ন নির্বাচনে বিজেপিকে একটি ভোটও না দেওয়ার ডাক দিয়ে গণমঞ্চ জানিয়েছে, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই লড়াই জারি থাকবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন – উপচে পড়া ভিড়: বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শো থেকে বিপুল জয়ের বার্তা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...