Thursday, June 25, 2026

কেন মেটানো হয়নি বকেয়া? টেলিকম সংস্থাগুলিকে ধমক সুপ্রিম কোর্টের

Date:

Share post:

তিন মাসের মধ্যে টেলিকম মন্ত্রকের সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু তা মানেনি একাধিক টেলিকম সংস্থা। যার জেরে টেলিকম সংস্থাগুলিকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। কেন আদালত অবমাননা করা হয়েছে তার কারণ দর্শানোর নোটিশও দিয়েছে আদালত।
গত অক্টোবরে শীর্ষ আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে টেলকম মন্ত্রককে সব বকেয়া মিটিয়ে দিতে হবে। এয়ারটেল, ভোডাফোন-সহ একাধিক টেলকম সংস্থার অধিকর্তাদের আদালত অবমানানার জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আবদুল নাজির এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চ।
শুক্রবার বিচারপতিরা জানিয়েছেন, যে কোনও ধরনের দুর্নীতি বন্ধ হওয়া উচিৎ। এটাই শেষ সুযোগ এবং চরম সতর্কবার্তা তা স্মরণ করিয়ে দিয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন ১৭ মার্চ। তার আগে যদি ৯২ হাজার কোটি টাকা না মেটানো হয়, তাহলে টেলিকম সংস্থাগুলির অধিকর্তাদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন টেলকম মন্ত্রকের অফিসারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, কোন অধিকারে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ ফ্রিজিংয়ের নির্দেশ জারি করা হয়েছে। তিন মাসের মেয়াদ শেষ হওয়ার পর টেলকম মন্ত্রকের তরফে জানানো হয়, সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। টেলিকম মন্ত্রকের এই ‘নরম সুর’ শুনে ভোডাফোন, এয়ারটেল মতো সংস্থা জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত তারা বকেয়া মেটাবে না।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...