Saturday, June 27, 2026

“রাস্তাকে রাস্তাই থাকতে দিন, পড়ুয়াদের দিকে নজর দিন”, পার্শ্বশিক্ষকদের বার্তা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

“রাস্তাকে রাস্তাই থাকতে দিন। সব কিছুকে নিয়ে প্রতিবাদে বসবেন না। পড়ানোর কাজটাও দেখুন”। শনিবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে পার্শ্বশিক্ষকদের এই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী জানান, সাধারণ কলেজের সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষদের বেতন বৈষম্য ছিল। এবার সেই বৈষম্য দূর করা হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসারদের বেতন সংক্রান্ত সার্কুলার শুক্রবার প্রকাশ হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দিষ্ট বিধি পাঠানো হয়েছে। একইসঙ্গে পেনশনাররাও রোপা মোতাবেক পেনশন পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পার্শ্বশিক্ষকদের পরীক্ষা পরিদর্শনের সুযোগ দিতে হবে।

এদিন পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভের সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাস্তায় বসার কারণ নেই। রাস্তাকে রাস্তার মতো থাকতে দিন। কিছু না কিছু পাওয়ার পর আরও কিছু পাওয়ার জন্য রাস্তায় বসছেন। ছাত্রদের কী হবে! লেখাপড়াকে অবহেলা করলে ঠিক হবে না। রাজ্যের অর্থনৈতিক কষ্ট থাকা সত্ত্বেও শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে।’’ তিনি জানান, মেধার উৎকর্ষ সাধনে উদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-জাহানারাকে নার্গিসের কুরুচিকর মন্তব্য, বিধানসভায় তুলকালাম

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...