Saturday, April 11, 2026

পার্ক সার্কাস ময়দান নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্য নিয়ে কঠোর সমালোচনা বাম-কংগ্রেসের

Date:

Share post:

ফের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁর কথায়, পার্ক সার্কাস ময়দানের “শাহিনবাগে” অশিক্ষিত মহিলারা আন্দোলন করছেন। তাঁরা বিরিয়ানি ও খাওয়াদাওয়ার লোভে সেখানে গিয়ে বসছেন বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

আজ, শনিবার বিধানসভায় তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, দিলীপবাবুর এই কথা মহিলাদের অসম্মান করা হল। সকলের আন্দোলনকে খাটো করার চেষ্টা করেছেন তিনি।

একইভাবে কংগ্রেস বিধায়াক মনোজ চক্রবর্তীর অভিযোগ, দিলীপ ঘোষ একজন সাংসদ এবং একই রাজনৈতিক দলের সভাপতি হয়ে কীভাবে এই কথা বলেন। তাঁর মাথা খারাপ হয়েছে। এটাই বিজেপি সংস্কৃতি। আর দিলীপবাবু নিজের দলের সংস্কৃতি থেকেও উর্দ্ধে উঠেছেন।

আরও পড়ুন-পুলকার চালকের লাইসেন্স কোথায়? কোথায় গাড়ির কাগজ? তদন্তে নেমে হতবাক পুলিশ

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...