Tuesday, March 17, 2026

পুলকার নিয়ে অভিভাবক-স্কুল কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আবেদন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

চিকিৎসাধীন আহত দুই শিশুকে রবিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম-এর ট্রমা সেন্টার আহত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষামন্ত্রী জানান, শিশুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে।

এরপরই শিক্ষামন্ত্রী জানান, পুলকারের উপরে নাজদারি চালানোর জন্যে স্কুল শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলগুলোকে পুলকার-এর উপরে নাজদারি চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুলগুলোর উপরে দায়িত্ব পড়ে যে তারা পুলকার কী অবস্থায় রয়েছে সেইদিকে যেন নজর রাখে। পাশাপাশি, যাতে প্রত্যেক পুলকারের ড্রাইভার-এর লাইসেন্স-সহ ছবি থাকে এবং তার সমস্ত যাবতীয় নথিপত্র ঠিক আছে কিনা সেটাও স্কুল কর্তপক্ষের কর্তব্য-এর মধ্যে পড়ে।

আসলে শিক্ষামন্ত্রী বোঝাতে চেয়েছেন, নিজেদের এক্তিয়ারের মধ্য থেকে রাজ্য সরকার নিজেদের কাজ করবে। কিন্তু বিভিন্ন স্কুলকেও সচেতন হতে হবে এই বিষয়ে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে বলেন, যেখানে প্রধানমন্ত্রী এনআরসি, এনপিআর লাগু হবেই বলে দাবি জানিয়েছেন। তিনি বলেন, মোদি এমন আচরণ করছেন, যেন তিনিদেশের প্রধানমন্ত্রী নন, মনে হয় তিনি শুধুমাত্র বিজেপি’র প্রধানমন্ত্রী। তাই দেশের মানুষের চিন্তা, তাঁদের আবেগ ও তাঁদের চাহিদার উপরে মোদির নজর নেই বলেও কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...