Tuesday, April 7, 2026

বারাণসীতে মহাকাল এক্সপ্রেসের সূচনা করলেন মোদি

Date:

Share post:

অরবিন্দ কেজরিওয়াল শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু রবিবার শপথ অনুষ্ঠান এড়িয়ে মোদি গেলেন তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে।
রবিবার বারণসীতে পুজো দেন প্রধানমন্ত্রী। ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি মহাকাল এক্সপ্রেসের সূচনা করেন। রেলের তরফে জানানো হয়েছে, এই বেসরকারি ট্রেনটি তিনটি তীর্থস্থান বারাণসী, উজ্জয়নী এবং ওমকেশ্বরকে সংযুক্ত করবে। পিএমও দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-তে একটি ৪৩০-বেডের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের সূচনা করবেন তিনি। পাশাপাশি, সেখানেই একটি পৃথক ৭৪-বেডের মনোরোগ হাসপাতালের উদ্বোধনও করবেন।
এরই পাশাপাশি, দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী।গত এক বছর ধরে প্রায় ২০০ জন শিল্পী মিলে এই বিশাল মূর্তি তৈরি করেছেন।আর কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদি বারাণসীর জাঙ্গামওয়াদি মঠে ১৯ টি ভাষায় “সিদ্ধার্থ শিখওয়ানি গ্রন্থ”-এর রূপান্তর প্রকাশ করবেন।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...