Monday, June 8, 2026

বিরোধী ঐক্য প্রদর্শন নয়, দিল্লি-নির্মাণের সঙ্গীদের নিয়েই আজ শপথ কেজরিওয়ালের

Date:

Share post:

বিরোধী ঐক্য দেখানোর মহড়া নয়, বরং আমজনতার জন্য নেওয়া প্রকল্পে যাদের ধারাবাহিক কাজের সুবাদে এসেছে আম আদমি পার্টির বিরাট জয়, তাঁদের স্বীকৃতি জানানোই লক্ষ্য। আর এভাবেই ‘দিল্লি কে নির্মাতা’ আওয়াজ তুলে সাফাইকর্মী, অটো ও বাইক-অ্যাম্বুলেন্স ড্রাইভার, মহল্লা ক্লিনিকের চিকিৎসক, রাত্রি আবাসের কেয়ারটেকার, বাস মার্শাল, মেট্রো পাইলট, নির্মাণকর্মী, সরকারি স্কুলশিক্ষক সহ দিল্লির উন্নয়নযজ্ঞের অংশীদারদেই মঞ্চে তুলে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। রাজনীতির চেয়েও প্রশাসনিক কাজ আর উন্নয়নই যে এখন তাঁর অগ্রাধিকার, বুঝিয়ে দিয়েছেন কেজরি। নিজের শপথ অনুষ্ঠানকে বিরোধীদের প্রচারমঞ্চ করার চেষ্টা তাই এড়িয়ে গিয়েছেন। সেজন্য তথাকথিত রাজনৈতিক বন্ধুদের নিজের শপথে আমন্ত্রণও জানাননি। দেশের প্রশাসনিক প্রধান নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেও তিনি থাকবেন বারাণসীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে। দিল্লিকেন্দ্রিক শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত দিল্লির সাংসদ, বিধায়ক ও পুর প্রতিনিধিরা। রামলীলা ময়দানে আমজনতার মাঝে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। কেজরির সঙ্গেই শপথ নেবেন আগের মন্ত্রিসভার ছয় সদস্যও।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...