Monday, June 8, 2026

একঝাঁক মন্ত্রী-আমলাদের উপস্থিতিতে সূচনা সুকন্যা রানের

Date:

Share post:

বিধাননগর সিটি পুলিশের উদ্যোগে সুকন্যা রান (ম্যারাথন দৌড়)-এর আয়োজন করা হয় আজ, রবিবার। ফ্ল্যাগ হোস্টিং করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী লক্ষীরতন শুক্লা, দমকল মন্ত্রী সুজিত বোস, রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিধাননগর পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মিনা।

এদিন সল্টলেক পুলিশ কমিশনারেটের অফিসের সামনে থেকে ভোর পাঁচটায় সুকন্যা রানের সূচনা করা হয়। ২১,১০, ৫ এবং ৩ কিলোমিটার এই চারটি পর্যায়ে ১০ হাজার প্রতিযোগী অংশ নেয়। পুরুষদের পাশাপাশি মহিলা এবং শিশু প্রতিযোগীরা অংশ নেয়। অংশ নিতে দেখা যায় ব্লেট রানার প্রতিযোগীকে। বলা যায়, আট থেকে আশি সকলেই অংশ নিল বিধাননগর সিটি পুলিশ আয়োজিত সুকন্যা রানে।

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...