Saturday, June 20, 2026

কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কেজরিওয়াল

Date:

Share post:

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তিনি। রামলীলা ময়দানে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। ইতিমধ্যে ময়দানে উপস্থিত হয়েছেন কয়েক লক্ষ সমর্থক।আমন্ত্রিত প্রধানমন্ত্রী মোদি সমেত দিল্লি থেকে নির্বাচিত বিজেপি সাংসদরাও। তবে এ দিনই নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। ফলে কেজরিওয়ালের শপথগ্রহণে তিনি উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
এ বারের বিধানসভা নির্বাচনে জয়ী ৮ বিজেপি বিধায়ককেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল। তবে বিজেপি বিরোধী কোনও দলের কোনও নেতার নাম অতিথি তালিকায় নেই বলে জানা গিয়েছে। নেই অন্য রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীর নামও। অবশ্য, রাজধানীর বিভিন্ন স্কুল থেকে কমপক্ষে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী পড়ুয়া, অটো চালক, এবং সাফাইকর্মীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...