Monday, April 6, 2026

মাত্র ৩ ঘণ্টার সফরে ১১৫ কোটি খরচ! ট্রাম্প- আপ্যায়ণে কল্পতরু কেন্দ্র

Date:

Share post:

দেশের ইতিহাসে ‘মহার্ঘতম’ অতিথি !

এই ‘অতিথি’ রাজ্যে থাকবেন মাত্র ৩ ঘন্টা! ওই ৩ ঘন্টার জন্য খরচ আপাতত ধরা হয়েছে ১১৫ কোটি টাকা ! এটা আরও বৃদ্ধি পেয়ে ১৫০ কোটিতে দাঁড়াবে বলেই অনুমান করা হচ্ছে৷
১৮০ মিনিটে ১৫০ কোটি টাকা খরচ হলে প্রতি মিনিটের জন্য খরচ কত ? সেটা জানার পরেও যদি কোনও নিন্দুক বলে “দেশের অর্থনীতি ঝিমিয়ে পড়ছে, অর্থনীতি ক্রমশই তলানিতে ঠেকছে”, তাহলে নির্ঘাত সে বা তারা দেশ-বিরোধী, তাদের এখনই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত৷

ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র আমন্ত্রণে আগামী ২৪ ফেব্রুয়ারি গুজরাতের আহমেদাবাদ শহরে সস্ত্রীক আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
ট্রাম্প-সফরে যাতে একচুলও ফাঁক না থাকে, সেদিকে কড়া নজর রাখছে মোদি-শাহের কেন্দ্রীয় সরকার এবং মোদি-শাহের গুজরাত সরকার৷ ট্রাম্প বলে কথা, তাই পান থেকে যেন এক বিন্দু চুনও না খসে, সে দিকটা খেয়াল রাখছেন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেরাই ৷

একবার দেখা যাক কোন কোন খাতে ‘আপাতত’ কত খরচ ধরা হয়েছে৷ খেয়াল রাখবেন খরচটা “আপাতত”!

◾ শহরে নতুন রাস্তা তৈরি এবং কিছু রাস্তা মেরামতে খরচ – ৮০ কোটি

◾শহর সাজাতে খরচ ৬ কোটি

◾মোদি-ট্রাম্প রোড শোয়ের খরচ ৪ কোটি

◾ মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য খরচ ১২-১৫ কোটি

◾ মোটেরা স্টেডিয়ামে উদ্বোধনে আসা অতিথিদের জন্য খরচ- ৭-১০ কোটি
◾শহরের সামগ্রিক নিরাপত্তার জন্য খরচ – ৭ কোটি
এই কাজে যেন কোনও ত্রুটি না থাকে এমনই নির্দেশ প্রশাসনের৷ আর্থিকভাবে কেন্দ্রীয় সরকারও সাহায্য করবে বলে জানা গিয়েছে৷ তবে টাকার জন্য যেন কোথাও কোনও কাজ না আটকায়, সেটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে৷

মোটের উপর, মহার্ঘতম এই অতিথি যেন অ-খুশি না হন, সেটা দেখাই এখন গোটা দেশের একমাত্র অ্যাজেণ্ডা!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...