Friday, May 22, 2026

রাজভবনে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি পোস্ট করলেন রাজ্যপাল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করে যথেষ্ট সন্তুষ্ট হয়েছে বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরই টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল। যদিও বৈঠকে ঠিক কী কী বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে, সে ব্যাপারে রাজ্যপালও কিছু খোলসা করেননি।

এদিকে, রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কী বিষয়ে কথা হয়েছে এ সম্পর্কে রাজভবন কিছু বলেননি।এদিন বৈঠক শেষে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করেন রাজ্যপাল। সেখানে দেখা যায় রাজ্যপাল ও তাঁর স্ত্রী’র সঙ্গে খোশ মেজাজে রয়েছেন মুখমন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু, নানা কারণে রাজভবনে আসেননি মুখ্যমন্ত্রী। ২৬ জানুয়ারি অবশ্য প্রোটোকল মেনে রাজভবনে চা চক্রে যোগ দিয়েছিলেন তিনি।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...