Thursday, June 25, 2026

ফের নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির দিন ঘোষণা

Date:

Share post:

অবশেষে ফের নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর ফাঁসির দিন ঘোষণা করল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ৩ মার্চ সকাল ৬টায় তিহার জেলে একসঙ্গে দোষী অক্ষয় সিং ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে ঘোষণা করেন বিচারক ধর্মেন্দ্র রানা। পবন ছাড়া বাকিদের কাছে প্রাণদণ্ড থেকে বাঁচার আর কোনও রাস্তা খোলা নেই। পবন গুপ্তা কোনও আইনি পদক্ষেপ বা প্রাণভিক্ষার আর্জি করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। এই পরিস্থিতি ১৪দিন সময় দিয়েই ৩ তারিখ ফাঁসির দিন ধার্য হয়েছে। তবে, ফের কোনও আইনি প্যাঁচে দোষীরা প্রাণদণ্ড পিছনোর চেষ্টা করে কি না সেটাই দেখার।

আরও পড়ুন-ছাড়হীন আয়কর চালুই সরকারের লক্ষ্য, জানালেন সীতারমন

Related articles

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...